সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
দেশের স্বার্থ রক্ষায় বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে – মনিরুল হাসান বাপ্পী

দেশের স্বার্থ রক্ষায় বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে – মনিরুল হাসান বাপ্পী

কয়রা প্রতিনিধিঃ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে আসন্ন সংসদ নির্বাচনে স্বাধীনতার সপক্ষের দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করার আহবান রইলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

১৬ জানুয়ারী (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় মহারাজপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজোয়ান মালীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আপোষহীন দেশনেত্রীর দল। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিএনপির দেশের স্বার্থ রক্ষায় পরিকল্পনা করেছেন ও তা বাস্তবায়নে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করে গেছেন। ছাত্র-জনতার জুলাই আন্দোলন পরবর্তী দেশ সামনে এগিয়ে নিতে বিএনপি রাষ্ট্র গঠন পরিকল্পনা গ্রহণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র মেরামতের পরিকল্পনা সামনে রেখে তারেক রহমান যখন দেশের মানুষ কে রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেছেন। দেশের স্বার্থ রক্ষায় বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার প্রমাণ বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন।
কিন্তু ঠিক এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তি দেশ কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলা বক্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এ আর খান লিটন, জেলা জাসাস সভাপতি শহিদুল ইসলাম।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রশিদ, বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, সদর উদ্দিন আহমেদ, নুর ইসলাম খোকন, আব্দুস সামাদ গাজী, প্রফেসর আবুল কালাম, নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম মালী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, মাস্টার অরবিন্দ কুমার সানা, মহিলাদলের সাধারন সম্পাদক সুরাইয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

এর আগে সকাল ৯টায় তিনি কয়রা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসিমা আলমের আয়োজিত উপজেলার মেম্বর ও চেয়ারম্যান দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ১০টায় মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা করেন। মহেশ্বরীপুর ভাগবা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লি দের সাথে কুশল বিনিময় করেন। মহেশ্বরীপুর ৯নং ওয়ার্ড চরামূখায় ছাত্রদলনেতা মলয় মন্ডলের ঠাকুরমার শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে আমাদী বৌ বাজারে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত থেকে কুশল বিনিময়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *