উপকূলীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ ফয়সাল আহমেদ”র দাদি শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাজা আসর বাদ বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাসুদ মোড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply