সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন

গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালী এলাকায় মটর ভ্যান মালিক ও চালকদের সেবা কে আরও সুসংগঠিত করতে গাবুরা হরিশখালী মটর ভ্যানের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মটর ভ্যান মালিক-চালক ও এলাকা সহ সাধারণ মানুষের উপস্থিতিতে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অফিস চালু হওয়ায় মটর ভ্যান চলাচল আরও শৃঙ্খলাবদ্ধ হবে, যাত্রীসেবা উন্নত হবে এবং চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।

অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির অনুপস্থিতে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩) ও সংরক্ষিত নারী সদস্য মোছাঃ ফরিদা পারভীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর হোসেন, সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ ইসহাক আলী,মোঃ দিদারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম (মিলন), ৯নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক, সভাপতি আলহাজ্ব মুনছুর মালী। হরিশ খালি মোটরসাইকেল শ্রমিকের সভাপতি জি এম আইয়ুব আনসারী, গাবুরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দোফাদার) মোঃ ডালিম হোসেন সহ আরো অনেকে।

৯নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক, সভাপতি আলহাজ্ব মুনছুর মালী বলেন, অফিসের মাধ্যমে ভ্যান নিবন্ধন, শৃঙ্খলা রক্ষা, ভাড়া নির্ধারণে সমন্বয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। এতে করে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে শুভ উদ্বোধন কর্মসূচি শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *