শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকাটলা এলাকার শরৎচন্দ্র বৈদ্য এর ছেলে বিপ্রদাস বৈদ্য (৪৬) এর উপর গত (১২নভেম্বর) রাতে ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক যাত্রা পালা দেখে ফিরে আশা প্রতিমধ্যে আড়পাঙ্গাশিয়া সৎ সঙ্গ মন্দিরের দক্ষিণ পাশের রাস্তার উপর পৌছানো মাত্রয় ভামিয়া গ্রামের স্বপন মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল, শরৎ মন্ডলের ছেলে ঠাকুর চরণ মন্ডল, স্বপন মন্ডলের ছেলে সত্যজিৎ মন্ডল, খগেন্দ্র নাথ মন্ডল এর ছেলে প্রবীর মন্ডল, ও রবীন্দ্রনাথ মন্ডল এর ছেলে শ্রীনাথ মন্ডল আমার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা এবং হাতের আঙ্গুলে পড়ানো সোরনের আংটি যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।বিপ্রদাস বৈদ্য আরো বলেন
আমাকে কিল ঘুষি লাথিচড়, এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে, আমি কিছু বুঝে ওঠার আগেই ২,৩,৪ ও ৫ নং বিবাদী ধরে এবং এক নং বিবাদী আমার কাছে রখিত টাকা ছিনিয়ে নেয়।আমি ওই সময় হাকডাক দিতে থাকলে বিবাদীগণ আমার মুখ চেপে ধরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর থানায় হাজির হইয়া বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি, শুক্রবার সকালে থানা পুলিশ এলাকায় এসে বিষয়টির সত্যতা যাচাই করেন। এ বিষয়ে শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানার কাছে জানতে চাইলে মাসুদ রানা বলেন দুই ফ্যামিলির মধ্যে ব্যক্তিগত ভাবে একটু সমস্যা রয়েছে সে কারণে দুই পক্ষ দুই দিন হাতাহাতি হয়েছে।

Leave a Reply