সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন। শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন  কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন নারীর ক্ষমতায়নে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা

ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা

শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রূপান্তর NGO পরিচালিত ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ ফর সুন্দরবনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহানি।

কমিটি সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজভিত্তিক ক্যাম্পেইন, নদী খাল পরিচ্ছন্নতা এবং প্লাস্টিকমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব আগামী এক বছর মাঠপর্যায়ে কাজ করবে।

ঘোষিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহসাধারণ সম্পাদক স্বর্ণা আক্তার আরিফা, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধক্ষ্য হাসানুর রহমান মুন্না, দপ্তর সম্পাদক সায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক হেনা পারভীন, পরিবেশ সম্পাদক ইমরান হোসেন এবং শিক্ষা সম্পাদক আল মাসুদ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন রূপান্তরের শ্যামনগর ম্যানেজার তসলিম আহমেদ টংকর, ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, রূপান্তরের শাহিনুর রহমান শাহিন এবং খালিদ মিজান লামি। তাদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রমের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইকো সুন্দরবন প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের নদনদী, খাল ও আশপাশের জনপদে প্লাস্টিক দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে, যা বন্যপ্রাণী, জলজসম্পদ এবং স্থানীয় মানুষের জীবনজীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে তরুণদের নেতৃত্বে গঠিত এই কমিটি এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত পদধারীদের পাশাপাশি অন্যান্য সদস্য মিলিয়ে মোট ৩১ জনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। খুব শিগগিরই কমিটির আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *