
জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ,
আটক কৃত জেলেদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের লটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বিশে গাজীর ছেলে আব্দুস সবুর, আব্বাস আলীর ছেলে আনারুল মোড়ল, জহরআলীর ছেলে আব্দুল আলিম, জয়নাল গাজীর ছেলে বুলবুল,শওকত গাজীর ছেলে মতিউর রহমান, মহিবুল্লাহ ছেলে সাইদুর রহমান, নওশাদ গাজীর ছেলে নুরুজ্জামান, ওআনিসুর রহমানের ছেলে আব্দুল মোল্লা।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত লটাবেকী অভয়ারণ্য এলাকার রামঙ্গল নদীতে মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
Leave a Reply