সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের উপর আবারো হামলা

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের উপর আবারো হামলা

 

শ‍্যামনগর( সাতক্ষীরা ) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নরেন মুন্ডা হত্যার সুষ্ট বিচার এখনো পাইনি,সেটার রেশ কাটতে না কাটতেই আবার ও মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের অসিত মুন্ডার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোজ শনিবার সকালে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আঃ রশিদ গাজী এবং তার পুত্র রাজা হোসাইন সহ আরও কয়েকজন অসিত মুন্ডার বাড়িতে গিয়ে হামলা চালায়। অসিত মুন্ডা তার বাড়িতে হামলার বিচারের দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করেন। এর পরপরই সন্ধ্যা সাতটার দিকে পুনরায় রশিদ গাজীর দলবল অসিত মুন্ডার বাড়িতে আক্রমণ চালিয়ে অসিত মুন্ডা তার মা আনার মনি মুন্ডা, এবং তার স্ত্রী আরতী মুন্ডা কে মারাত্মক যখম করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে। আহত তিন জনেই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন এই ভূমিদস্যু সন্ত্রাসী ও গুন্ডাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা সহ শাস্তি দেওয়ার দাবি জানায়েছেন, তাছাড়া আর কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদলের  কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় মামলা হয়েছে আসামি ধরার চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *