সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাষ্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমান। দিনব্যাপী সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এছাড়াও উক্ত কর্মশালায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *