সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব দেবহাটা থেকে আটির আমের আড়ালে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে গোবিন্দভোগ আম  শ্যামনগর নীলডুমুরে বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ
পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

হাফিজুর রহমান শিমুলঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? পঁয়ত্রিশ বছর পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন সাতক্ষীরার নলতার আলহাজ্ব মোঃ জাহিদুল হক। তার পরিবার এলাকার জনসাধারণ, এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে কখনো শীত বস্ত্র, কখনো আর্থিক সহযোগিতা আবার কখনো ঈদের পোশাক, ইফতার সামগ্রী ও চাউল, ডাউল দিয়ে সাহায্য করে আসছেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের পূর্বপুরুষদের মধ্যে বাবা ও দাদা এটির প্রচলন করেন। বর্তমানে তিনি এটি আঁকড়ে ধরে সারা বছর অসহায়দের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ-২৬) বেলা ১২টায় নলতায় তার নিজস্ব মার্কেটে ক্যাম্পাসে চার শতাধিক মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলাহাজ্ব জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এস আই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ও ১টি করে শাড়ী কাপড় প্রদান করা হয়। জানা গেছে প্রায় ৩৫ বছর যাবত জাহিদুল হকের পিতা জনাব মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন। ঈদের আগে অসহায় হতদরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *