সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
অভ্যন্তরীণ নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান

অভ্যন্তরীণ নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

সম্প্রতি পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২০ মার্চ ২০২৫ বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নো পুলিশের সমন্বয় হিরণ পয়েন্ট, হারবারিয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ/লাইটার সমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এ সকল জাহাজ/ট্যাংকার সমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট সমূহের সঠিকতা যাচাই করা হয়।

এছাড়াও, বাণিজ্যিক জাহাজ সমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজ সমূহের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *