সংবাদ শিরোনামঃ
তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
সাতক্ষীরা তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরা তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় সাধারণ ছাত্রজনতার আয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় তালা পুরাতোন বিদে হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তুমি “কে আমি কে আছিয়া আছিয়া”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে” শ্লোগানে মুখরিত করে তোলে।
শেষে ডাক বাংলোর সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার হোসেন, আল-জাবানুল বান্না ইসলাম, মোঃ রিপন ইসলাম, মোঃ সোহাগ হোসেন, রবিউল ইসলাম, মোঃ সাকিব মির্জা ও ফাইমা হোসেন ফুল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের জন্য আইন তৈরীর দাবি জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *