সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
দুই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা,শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা,শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

মনির বাবু. নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে জনৈক আয়ূব আলীর বাড়িতে অসামাজিক কার্যকলাপের ঘটনায় নিজ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক আরাফাত আলী ও জিএম মামুন এর নামে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

আয়ূব আলীর স্ত্রী মাজেদা বেগম (৩৬) বাদী হয়ে ২৪ নভেম্বর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, সাতক্ষীরায় অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত বিষয়টি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কালিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নারী দিয়ে বাড়িতে দেহ ব্যবসা সংক্রান্ত বিষয়ে এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে সরেজমিন উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ার পর সম্প্রতি পত্রিকায় দু’দফা সংবাদ করার কারণে আক্রোশের বশবর্তী হয়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্ট২৪
পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী এবং প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের দেশ ও আজকের সাতক্ষীরা পত্রিকার জিএম মামুন এর নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান , সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সকল সদস্যবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *