সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন

দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা থানার নবাগত ওসি (তদন্ত) নুর মোহাম্মদ ও দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের সদস্য বৃন্দ, দরদি সংগঠনের সাবেক সভাপতি সাদিক, দেবহাটা বৈষম্য ছাত্র আন্দোলনের সমম্বয়ক রাকিবুল ইসলাম, যুব ফোরামের সুমাইয়া পারভীন, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সফল আতœকর্মী আনোয়ারুল ইসলাম, গাউছে হাদী ও শিরিনা আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *