সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
দেবহাটায় হত্যার শিকার ৩ আওয়ামী লীগ নেতার  মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

দেবহাটায় হত্যার শিকার ৩ আওয়ামী লীগ নেতার  মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

দেবহাটা (সাতক্ষীরা ) প্রতিনিধি:
২০১৩ সালে জামাত-শিবিরের হামলায় নির্মম হত্যার শিকার আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের আতœার মাগফেরাত কামানায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাঝ-পারুলিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বাসভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, পারুলিয়া আহছানিয়া মিশনের নব-নির্বাচিত সভাপতি মোসলে উদ্দীন মুকুল, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সেজ খোকন, ইউপি সদস্য রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মাহি, মিঠু খান সহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ ও আলমগীর হোসেন বাকুমের হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়। একই সাথে এমন জঘন্য কাজ দেবহাটার মাটিতে আর ঘটাতে দেওয়া হবে না বলেও জানান বক্তরা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *