সংবাদ শিরোনামঃ
আগামীকাল পহেলা জুন তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন, প্রবেশ নিষেধ জেলে-বাওয়ালী-মৌয়ালী ও পর্যটকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় ৯০০ দুস্থ‌্য প‌রিবারের মাঝে না‌বিকের কুরবানীর মাংস বিতরণ শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে  শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোরবানিকৃত পশুর চামড়া  ঈদ,আনন্দ উপলক্ষ্যে শ্যামনগরে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে  বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত  গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া 

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্যকালে কালিগঞ্জের কৃতি সন্তান সচিব মহোদয় বলেন বিদ্যালয়ের লেখাপড়ার মানের পাশাপাশি পরিবেশ উন্নত করতে পারলেই শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়বে। তাহলে আগামীতে ছাত্রির সংখ্যা বৃদ্ধি পাবে। খেয়াল রাখতে হবে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পড়ালেখায় আন্তরিকতা এবং মনোনিবেশ আছে কিনা? আমি চেষ্টা করেছি বিদ্যালয়ের অবকাঠামোগত কিছু অবদান রাখতে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, সহকারী প্রধান শিক্ষক খাঁন আবুল বাসার প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আলমগীর হোসেন, শিমুল হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সিনিঃ সচিব রফিকুল ইসলাম

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী পাইলট বালিকা বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে ম্যানেজিং কমিটির বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবঃ) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন ছাত্রজীবন থেকেই দুর্নীতি প্রতিরোধে নিজেকে গড়ে তুলতে হবে। দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না এবং মানবো না এই ভাবনা নিজের মধ্যে থাকতে হবে। আমি মুগ্ধ হয়েছি আজকের বিতর্ক প্রতিযোগীদের উপস্থাপনশৈলী দেখে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। এ সময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির কুমার দত্ত, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ শিক্ষক, কালিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, ও মারুফ হাসান উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিতার সেমিফাইনাল সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে ফাইনালে উন্নীত হয়।  বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল “দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়”। উপজেলা পর্যায়ের ফাইনালে পক্ষ দলে অংশ নেয় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষ দলে অংশ নেয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে বিপক্ষ দল শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিগঞ্জ উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময়ে জেলা ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় দলকে ট্রফি ও মেডেল সনদ প্রদান করা হয় এছাড়া দুর্নীতি বিরোধী রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ। রচনা প্রতিযোগিতায় প্রথম আনিকা নওয়ার সপ্তম শ্রেণী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় নাইমা মেহেদী দশম শ্রেণী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় আমির হামজা নবম শ্রেণী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চিত্র অংকন প্রতিযোগিতায় প্রথম আয়েশা তাহামিন দশম শ্রেণী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যাল , দ্বিতীয় ঝিলমিল জামান নবম শ্রেণী ললতা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় মনামী রায় নবম শ্রেণি সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়বিচারকবৃন্দ ও অতিথিদের পুরস্কার প্রদান করা হয় ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

দুর্নীতি প্রতিরোধে কালিগঞ্জে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন

হাফিজুর রহমান শিমুলঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার বিস্তারিত....

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকায় ওয়াপদার বাঁধের ওপর স্থাপিত পাঁচ ফোকড় বিশিষ্ট স্লুইস গেটটি মেরামত ও অপসারণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাত্র ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় করলেই সহজেই ক্ষতিগ্রস্ত গেটটি অপসারণ করে বাঁধ মজবুত করা সম্ভব ছিল। কিন্তু সরকারি বরাদ্দ থেকে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় করার পরও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি। উল্টো সেই কাজের কিছুদিন যেতে না যেতেই গেটের বাঁধ পুনরায় ভেঙে পড়েছে, ফলে এলাকাবাসী আজ চরম ভোগান্তির শিকার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভামিয়ার এই গেটটি ভাঙাচোরা অবস্থায় ছিল। এতে জোয়ারের পানিতে বাঁধ দুর্বল হয়ে পড়ে এবং চারপাশের গ্রামগুলোতে প্লাবনের শঙ্কা তৈরি হয়। সরকারি বরাদ্দের মাধ্যমে কাজ শুরু হলে স্থানীয়দের মনে স্বস্তি ফিরেছিল। কিন্তু কাজ শেষে অল্প সময়ের মধ্যেই গেট ভেঙে পড়ায় এখন তারা আরও বেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ,
কাজটি ছিল নিম্নমানের এবং পরিকল্পনাহীন, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি এবং এই প্রকল্পের অপেসাদার বাণিজ্যিক টিম এই অর্থ সঠিক ব্যবহার না করে তসরুপ করেছে বলে প্রতীয়মান হয়।
স্থানীয় বাসিন্দা মৎস্য চাষী ও কাঁকড়া ব্যবসায়ী সাহীন মোল্লা বলেন,
“আমরা বারবার বলেছিলাম গেটটা সরিয়ে বাঁধ মজবুত করা দরকার। এতে খুব বেশি খরচ হতো না। কিন্তু সরকার ১৬ লাখ টাকা খরচ করল, অথচ বাঁধ এখনো ভাঙনের মুখে। এতে শুধু টাকার অপচয় হয়নি, আমাদের জীবন-জীবিকাও ঝুঁকিতে পড়েছে।”
বর্তমানে ভাঙা স্লুইস গেটের কারণে ভামিয়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম নদীর পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিনিয়ত ভাঙন বাড়ছে, আর আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো মানুষ।স্থানীয়দের দাবি, এত বিপুল অর্থ ব্যয় করেও যদি সমস্যা সমাধান না হয় তবে এটি সরকারের প্রকল্প বাস্তবায়নে গাফিলতি বলে মনে করেন।
 এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ৪ থেকে ৫ লাখ টাকার কাজ আজ মাছিমারতে কামান সাজারমত অবস্থা,তিনি আরো বলেন ফরমায়েশী বানিজ্য ১৬ লক্ষ টাকার বাঁধ ভেস্তে গেছে,ইউনিয়নের কাঁকড়া ও চিংড়ি চাষী এখন চরম বিপাকে, তবে এই বাণিজ্যের উচ্চপর্যায়ের তদন্ত এবং তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা জরুরি বলে ইউনিয়ন বাসী মনে করেন।এ বিষয়ে সাফঠিকাদার আইয়ুব আলী র কাছে জানতে চাইলে, তিনি বলেন খালের ভেতর সাইডে বাঁধ দিয়ে পানি বেঁধে রাখার কারণে এবং সেই পানির চাপে টিউবের একপাশে দেবে যেয়ে পানি সরবরাহ করছে, তবে আগামীকাল ভেঙে যাওয়া জায়গা সংস্কার  করা হবে।
 এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী ফরিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রবল নদীর স্রোতের কারণে বর্তমানে যে বাঁধটি জিও টিউব দিয়ে করা হয়েছিল সেটি এক সাইটে ভেঙে পড়ে যাওয়ায় সেই স্থানে যেয়ে দ্রুত মেরামত করার চেষ্টা চলছে।সরজমিনে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে যেয়েদেখা যায় স্লুইচ গেটটির রিভার সাইডে ভেঙে যেয়ে পানি প্রবেশ করছেন। ইউনিয়নবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে স্থায়ী সমাধান করার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বুড়িগোয়ালিনীর ভামিয়া ৫ ফোকড় গেট অপসারণে লক্ষ লক্ষ টাকার অপচয়ের অভিযোগ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকায় ওয়াপদার বাঁধের ওপর স্থাপিত পাঁচ ফোকড় বিশিষ্ট স্লুইস গেটটি মেরামত ও অপসারণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের বিস্তারিত....

 জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ,
আটক কৃত জেলেদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের লটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বিশে গাজীর ছেলে আব্দুস সবুর, আব্বাস আলীর ছেলে আনারুল মোড়ল, জহরআলীর ছেলে আব্দুল আলিম, জয়নাল গাজীর ছেলে বুলবুল,শওকত গাজীর ছেলে মতিউর রহমান, মহিবুল্লাহ ছেলে সাইদুর রহমান, নওশাদ গাজীর ছেলে নুরুজ্জামান, ওআনিসুর রহমানের ছেলে আব্দুল মোল্লা।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত লটাবেকী অভয়ারণ্য এলাকার রামঙ্গল নদীতে মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় মাছ ধরার সরঞ্জামসহ আট জেলে কে আটক করেছে বনবিভাগ 

 জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ, আটক কৃত জেলেদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো বিস্তারিত....

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী ( শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের, ১৭ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন খোলপাটুয়া নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে টানা জোয়ার-ভাটার চাপে নদীর পাড় ভেঙে পড়তে থাকায় আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে। হঠাৎ করেই ভাঙন তীব্র আকার ধারণ করায় নদীর তীরবর্তী পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নদীর এই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রতিদিন ভাঙনে অংশ ধসে পড়ছে। এতে শুধু বসত বাড়িই নয়, বিস্তীর্ণ কৃষিজমি ও ঘের হুমকির মুখে পড়েছে। নীল ডুমুর উত্তরপাড়া এলাকার মৃত্যু বাক্কার মোড়লের ছেলে মাসুদ মোড়ল বলেন, আগে থেকেই স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় আজ তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়নের খোলপাটুয়া নদীর পাড় ভেঙে যাচ্ছে এখবরে দ্রুত ঐ স্থানে ছুটে যেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ভাঙ্গন কবলিত এলাকায় বালি ভর্তি জিও বস্তা ডাম্পিং করার সিদ্ধান্ত নেওয়া হয়, তারি ধারাবাহিকত মঙ্গলবার বিকাল থেকে জিও বস্থা ডাম্পিং করা হচ্ছে  ভাঙ্গন কবলিত স্থানে।
এদিকে ভাঙনের খবর পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত পদক্ষেপ নেয়। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বাজেট অনুমোদন হয়েছে এবং ভাঙনরোধে বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে(০২ সেপ্টেম্বর) বিকাল থেকে। সংশ্লিষ্টরা জানান, অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও-ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, কেবল বস্তা ফেলার মাধ্যমে সাময়িক সমাধান হলেও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই দুর্যোগ থেকে মুক্তি মিলবে না।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান”র কাছে জানতে চাইলে তিনি বলেন মঙ্গলবার বিকাল থেকে বালিভর্তি জিও বস্থা ডাম্পিং করা হচ্ছে।

বুড়িগোয়ালিনীতে নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী, বস্তা ডাম্পিং কাজ শুরু

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী ( শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের, ১৭ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন খোলপাটুয়া নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে টানা বিস্তারিত....