সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
কালিগঞ্জে ডিআরআরএ এর দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

কালিগঞ্জে ডিআরআরএ এর দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

 

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জে বেসরকারি সংস্থা ডিআরআরএ এর আয়োজনে দিন ব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৩ ডিসেম্বর) লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় কুশুলিয়া এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সকাল ১০টা এবং বিকাল ৩টায় দিন ব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উভয় ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, অন্যান্য প্রতিবন্ধী শিশুর চেয়ে বুদ্ধি এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা তুলনামূলক জটিল বিষয়, আর এর উপর আজকের এই ক্যাম্প অভিভাবকদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

তিনি ডিআরআরএ কে এই যুগ উপযোগী পদক্ষেপ গ্রহন কারার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি তিন মাস পর পর এই ক্যাম্প করার পরামর্শ প্রদান করেন। এছাড়া ডিআরআরএ সরকারের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে তার প্রশাসা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। দিন ব্যাপী এ ক্যাম্পে প্রতিবন্ধী শিশুদের পরামর্শ প্রদান করেন সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিশেষজ্ঞ নওরিন শোহানী।

সমগ্র ক্যাম্পটি সঞ্চলা করেন সিবিআইডি প্রকল্পের, সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআরও টনি বিশ্বাস, মৃত্যুঞ্জয় ঘোষ, রনজিত ঘোষ, আবুহেলাল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *