সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
সাতক্ষীরার নলতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

সাতক্ষীরার নলতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতা এমজেএফ ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এ ক্যাম্পটি খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইটসেভার্স’র সহযোগীতায় এমজেএফ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় বক্তব্য দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ অয়ন সেন, সহকারী ইনক্লুশেন অফিসার আলিমুর রেজা। উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী অফফালমিক আল আমিন, প্রোগ্রাম সহায়তাকারী আসাদুজ্জামান অনিক, এমজেএফ’র শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও সাদ্দাম হোসেন, স্টাফ রহিমা খাতুন, শাহিনুর রহমান সহ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার প্রতিবন্ধী সেবাগ্রহনকারীরা। এসময় প্রতিবন্ধীদের চোখের বিভিন্ন সমস্যা নির্নয়, ঔষধ সেবা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *