সংবাদ শিরোনামঃ
গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড উপকূলের সন্তান, পরিবেশযোদ্ধা আব্দুল হালিমের সংগ্রামের গল্প উপকূলীয় প্রেসক্লাবে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর গাবুরা-বুড়িগোয়ালিনী সংযোগ খেয়াঘাটের ডুমুরিয়া ঘাট ভাঙনের মুখে সংস্কারের দাবি স্থানীয়দের  গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের 
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

এম এ হালিম শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ এবং বনজীবীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে সিসিআরসি কার্যালয়ে ভিসিএফ (ভিলেজ কনজারভেশন ফোরাম)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিআরসির সভাপতি হাফেজ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য মো. রবিউল ইসলাম, ইউপি সদস্য মোছা. ফাতেমা খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, মাস্টার গাজী আব্দুল হাকিম, আমজাদ হোসেন, আব্দুল বারিক গাজী, আব্দুল গফুর গাজী, আবু হোসেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তাবৃন্দ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং বেসরকারি সংস্থা নবপল্লব – সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোঃ আরিফুজ্জামানসহ সিএনআরএস, এর প্রতিনিধি বৃন্দ।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয়, এটি বননির্ভর মানুষের জীবিকাকেও দীর্ঘমেয়াদে হুমকির মুখে ফেলছে। বিষ প্রয়োগের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, কাঁকড়া, চিংড়ি ও অন্যান্য উপকারী প্রাণী মারা যাচ্ছে, যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।

বুড়িগোয়ালিনী ইউপি সদস্য মো. রবিউল ইসলাম বলেন, “সুন্দরবন আমাদের সম্পদ। কিছু অসাধু ব্যক্তির কারণে এই সম্পদ ধ্বংস হতে দেওয়া যাবে না। বিষ দিয়ে মাছ ধরা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ইউপি সদস্য মোছা. ফাতেমা খাতুন বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুন্দরবনে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে। এ বিষয়ে নারীদেরও সচেতনতার কাজে সম্পৃক্ত করতে হবে।”

সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, “সুন্দরবনের সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বনজীবীদের সচেতন করা গেলে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা অনেকাংশে কমে আসবে।”

মাস্টার গাজী আব্দুল হাকিম বলেন, “সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকরা কাজ করে যাবে।”

সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোঃ আরিফুজ্জামান বলেন আপনার এলাকার জেলে বিশ দিয়ে মাছ শিকার করে জানতে পারলে তাদের কে এই পথ থেকে ফিরেয়ে আনতে আহবান করবেন, তানাহলে তাদেরকে

চিহ্নিত করে আইনের হাতে উঠায়ে দিতে হবে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তারা বলেন, “সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড রোধে বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

সভায় অংশগ্রহণকারী বনজীবীরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ ধরা বন্ধে সচেতন হওয়ার এবং অন্যদেরও উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সুন্দরবন সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সহর আলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *