সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না
হস্তান্তর করা হলো সাতক্ষীরা সীমান্তে উদ্ধারকৃত অ্যারাবিয়ান ঘোড়া

হস্তান্তর করা হলো সাতক্ষীরা সীমান্তে উদ্ধারকৃত অ্যারাবিয়ান ঘোড়া

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার বাঁশদহ সীমান্তে উদ্ধারকৃত একটি অ্যারাবিয়ান ঘোড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির দফতরে ঘোড়াটি হস্তান্তর করা হয়। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল-মাহমুদের নেতৃত্বে ঘোড়াটি হস্তান্তর করেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। এ সময় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি, জেলা আনছার কমান্ডার মোরশেদা খানমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এর আগে, গত ১৫ আগস্ট সাতক্ষীরার কুশখালী সীমান্তের বাঁশদহ এলাকা থেকে ওই অ্যারাবিয়ান ঘোড়াটি উদ্ধার করা হয়। বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী এ প্রজাতির ঘোড়ার আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা। এসব ঘোড়াগুলো সাধারণত ২৫-৩০ বছর বেঁচে থাকে। তবে, সুষ্ঠুভাবে লালন পালন করলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার উদাহরণও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *