সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়
সুন্দরবনের অভয়রন‍্য এলাকা থেকে মাছ ধরা সরঞ্জাম সহ পাঁচ জেলে আটক পরে জরিমানায় মূক্তি

সুন্দরবনের অভয়রন‍্য এলাকা থেকে মাছ ধরা সরঞ্জাম সহ পাঁচ জেলে আটক পরে জরিমানায় মূক্তি

শ‍্যামনগর(উপকূল) প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার (১২ই অক্টোবর) ভোরে বনবিভাগের টহলরত বিশেষ বাহিনীর সদস্যরা সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অফিস সংলগ্ন মেঠের খাল থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের নিকট থেকে তিনটি নৌকা, জাল, ড্রাম, আহরণকৃত মাছ ও বৈঠা জব্দ করেন।
আটককৃত জেলেরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে অজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলগীর হোসেন।
মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীর ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের বিশেষ টহল টিম এই অভিযান পরিচালনা করেন।
এসময় অভয়ারণ্য থেকে ৫ জেলেকে আটক করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটকের পর ৪লক্ষ টাকায় সিও আর, মামলা করে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *