সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে। গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বুড়িগোয়ালিনী কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
সম্মেলনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির প্রাক্তন  সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক মোঃ সোলাইমান কবির, সাজাহান রনি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট আশিক এলাহী মুন্নাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৬ নং ওয়ার্ডে থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন।৮ নং ওয়ার্ডে সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। ৩নং ওয়ার্ডের সভাপতি আবুবক্কার, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক। ৭ নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম।
২ নং সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন।২নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
 উক্ত সম্মেলনে প্রিজাইডিং অফিসার হিসেবে  অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু উপস্থিত থেকে ভোট গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *