সংবাদ শিরোনামঃ
শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত 

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত 

 শ‍্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (১৪ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজর প্রভাষক মিসেস জেরিন লিসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ । এই প্রকল্পের আওতায় ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মশালা, কম্পিউটার ও ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ, দলগত পদ্ধতিতে পাঠদান, ইংরেজি প্রশিক্ষণ, শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পভুক্ত হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও কাঁঠালবাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে ২০জন শিক্ষার্থীকে ১৭৬,০০০টাকা বিশেষ বৃত্তি এবং বিকেএসপির একজন সুবিধাবঞ্চিত ছাত্রীকে পাসপোর্ট করার জন্য ১০,০০০ টাকা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *