সংবাদ শিরোনামঃ
উপকূলীয় অঞ্চলের গাবুরায় লবণাক্ত মাটির প্রভাব: শুকনো মৌসুমে বাড়ছে ফাটল  শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি”র সাথে সাংবাদিকদের মত বিনিময়  ভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক শ্যামনগরে এক রাতে তিন বাড়িতে চুরি, এলাকাজুড়ে আতঙ্ক মধুর খোঁজে সুন্দরবনে মৌয়ালরা সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যাল য় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। খেলার শুরুতেই মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত খেলায় মুগ্ধ হন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় উপস্থিত ছিলেন সদস্য রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।
অনুষ্ঠানের উদ্বোধনী পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে।
দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে একাধিক দল অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিযোগিতার ছাপ। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক দর্শক।
আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *