সংবাদ শিরোনামঃ
গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক শ্যামনগরে এক রাতে তিন বাড়িতে চুরি, এলাকাজুড়ে আতঙ্ক মধুর খোঁজে সুন্দরবনে মৌয়ালরা সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাত পোহালেই সুন্দরবনে প্রবেশ করবে মৌয়াল দল,সম্পন্ন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি
গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন

গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন

এম এ হালিমঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট কাজের প্রায় ৬২ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উপকূলীয় এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ। প্রতি বছর জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের কারণে গাবুরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে লবণাক্ত পানির অনুপ্রবেশে কৃষি জমি ও বসতবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এসব দুর্ভোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে সরকার এই মেগা প্রকল্প হাতে নেয়।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে বাঁধের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মাটি ভরাট, ব্লক স্থাপন এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে আমার ইউনিয়নের মানুষের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। তারা প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদে থাকতে পারবেন এবং কৃষি উৎপাদনও বাড়বে বলে আশা করছেন চেয়ারম্যান।
তবে এলাকাবাসী কাজের গুণগত মান ও দ্রুত সমাপ্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।
তাছাড়া মার্চ মাস থেকে দুর্যোগ কালীন সময়ে শুরু হওয়ার কারণে বেশ কিছু স্থানের বেড়িবাঁধ আজু ঝুকিতে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে ঐ সমস্ত স্থানগুলোতে কাজ শেষ করার আহ্বান করেন স্থানীয়রা।
প্রকল্প কর্তৃপক্ষ( পানিউন্নয় বোড) আশ্বাস দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শতভাগ সম্পন্ন করা হবে এবং গাবুরা ইউনিয়নকে একটি নিরাপদ উপকূলীয় অঞ্চলে রূপান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *