সংবাদ শিরোনামঃ
সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাত পোহালেই সুন্দরবনে প্রবেশ করবে মৌয়াল দল,সম্পন্ন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা
সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

সুন্দরবন মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

এম এ হালিমঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, বুধবার (১এপ্রিল ) বেলা ১১ টায়।উৎসবমুখর পরিবেশে শুরু হলো বহুল প্রতীক্ষিত মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান। সাতক্ষীরা রেঞ্জ, পশ্চিম বন বিভাগ, খুলনার,আয়োজনে।
উক্ত মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা ইমরান আহমেদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে মধু আহরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার, বিশেষ করে বনদস্যুদের দৌরাত্ম্য কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ১০৮ সাতক্ষীরা ৪আসনের গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার, পুলিশ সুপার সাতক্ষীরা, মোঃ আরেফিন জুয়েল, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, এইচ এম রহমাত উল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়, মোঃ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা পশ্চিম বন বিভাগ খুলনা এর,এ জেড এম হাছানুর রহমান।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, সুন্দরবনের মধু দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মৌসুমের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বন বিভাগের অনুমতি নিয়ে মৌয়ালরা দলবদ্ধভাবে সুন্দরবনের নির্ধারিত এলাকায় মধু সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনে মধু আহরণের অনুমতি দেওয়া হয়। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে রাষ্ট্র পায় রাজস্ব। তবে মৌসুমজুড়ে মৌয়ালদের বাঘসহ বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলা করে কাজ করতে হয়, যা তাদের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *