সংবাদ শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় ৯০০ দুস্থ‌্য প‌রিবারের মাঝে না‌বিকের কুরবানীর মাংস বিতরণ শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে  শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোরবানিকৃত পশুর চামড়া  ঈদ,আনন্দ উপলক্ষ্যে শ্যামনগরে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে  বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত  গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া  কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ
শ্যামনগরে জেলি পুশকরায় ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দ এবং জরিমানা ৬ জনকে

শ্যামনগরে জেলি পুশকরায় ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দ এবং জরিমানা ৬ জনকে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলায় চিংড়ি মাছের ভেতরে অপদ্রব্য (জেলি) পুশ করে বাজারজাত করার অপরাধে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা ৫১২ কেজি জেলি-পুশকৃত চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১০ মে ২০২৫) সকালে ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার সরবরাহকৃত তথ্য অনুযায়ী শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্যের ভিত্তিতে উপজেলার নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালায় সেনাবাহিনী, মৎস্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীরসহ ছয়জনকে আটক করা হয়, যারা চিংড়িতে জেলি পুশের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।

পরবর্তীতে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ছয়জনকে মোট দুই লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *