“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা মার্চ রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম, শ্যামনগর প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, ছাত্র উৎসব মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন ভোট দেওয়ার অধিকার সকলের। সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন সকলের কাম্য। দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকার আহব্বান জানান।
Leave a Reply