সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত উপকূলীয় অঞ্চলের গাবুরায় লবণাক্ত মাটির প্রভাব: শুকনো মৌসুমে বাড়ছে ফাটল  শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি”র সাথে সাংবাদিকদের মত বিনিময়  ভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক
শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে হবে—জগলুল হায়দার এমপি

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে হবে—জগলুল হায়দার এমপি

শ‍্যামনগর প্রতিনিধিঃ

শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে হবে। ১৯৭৫ সালে বাঙালি জাতির ইতিহাসে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেসব চিহ্নিত হত্যাকারীদের বাংলার মাটিতেই বিচার হয়েছে। যারা আজও বিদেশে পালিয়ে আছে তাদেরকে অবিলম্বে ধরে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দেশি দেশি ষড়যন্ত্র আজও চলছে। সবাই সজাগ থাকবেন।যে কোনো ষড়যন্ত্র আমরা শক্ত হতে মোকাবেলা করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মানুষ দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকুন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে শক্তিশালী করুন।”আজ বুধবার শ্যামনগরের উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে শোক সভার প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।

সহস্রাধীক মানুষের উপস্থিতিতে
পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, রমজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, পদ্মপুকুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পদক সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার এলাকাবাসী।

পরে দোয়া অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও অসহায় দিনমজুর ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *