সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত উপকূলীয় অঞ্চলের গাবুরায় লবণাক্ত মাটির প্রভাব: শুকনো মৌসুমে বাড়ছে ফাটল  শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি”র সাথে সাংবাদিকদের মত বিনিময়  ভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক
কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ

কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ

হাফিজুর রহমান শিমুলঃ

কুখ্যাত সন্ত্রাসী আলোচিত ডাকাত বাহার আলীকে ঢাকার পল্লবী থেকে আটক করেছে পুলিশ। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত: জব্বার আলী তরফদারের পুত্র।

চেয়ারম্যানকে হত্যা, ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ কয়েক ডজন মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী তরফদার (৪৮) ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল-২৬) আনুঃ দুপুর ১২টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানার আলুব্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজিব এর নির্দেশনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এ এসআই) আতিকুর রহমান ও এসআই সরোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ‘র‍্যাব-৪’ মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বাহার আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত বহুল আলোচিত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কার্যক্রম জোরদার করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *