সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
রুমে বান্ধবীর সঙ্গে দেখে ফেলায় দপ্তরিকে খুন করল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র 

রুমে বান্ধবীর সঙ্গে দেখে ফেলায় দপ্তরিকে খুন করল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র 

নিজস্ব প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে মাদরাসার দপ্তরিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্র খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। পরে তার দেওয়া তথ্যমতে খানাকা মসজিদের পুকুরের পশ্চিম পাশের ধানখেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার মো. হোসেনের ছেলে ছৈয়দুল আমিন। তিনি মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাকঢালা এলাকার ফজুরছড়া গ্রামের হাজি ইসলাম মিয়া সওদাগরের ছেলে দিদার আলম। তিনি একজন হাফেজ ও একই মাদরাসার খণ্ডকালীন দপ্তরি।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃত ছৈয়দুল বান্ধবীর সঙ্গে ক্লাস রুমে একান্তে কথা বলার সময় দপ্তরি দিদার বিষয়টি দেখে ফেলেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দিদার ওই বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে একই দিন এ ঘটনা নিয়ে বৈঠকে বসেন শিক্ষকরা।

এদিকে এ ঘটনার পরদিন মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দি‌কে দিদার প্রতিদিনের মতো চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। প‌রে বুধবার (৯ নভেম্বর) পু‌লিশ মাদরাসায় সেই বৈঠকের সূত্র ধরে প্রকৃত আসামি ওই ছাত্রকে গ্রেপ্তার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *