সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
মোরেলগঞ্জে ভূয়া এনজিওর ২ সদস্য গ্রেফতার, থানায় মামলা দায়ের

মোরেলগঞ্জে ভূয়া এনজিওর ২ সদস্য গ্রেফতার, থানায় মামলা দায়ের

 

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ‘এইচ পি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে একেএম সাদেকুর রহমান(৪৪) ও মোরেলগঞ্জের উমাজুড়ি গ্রামের মোসলেম মুন্সির ছেলে মো. আ. কাদের মুন্সি(৭০)।

গতকাল সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন সমাজসেবা দপ্তরের সহকারি পরিদর্শক এসএম সুজন। গতকাল রবিবার বিকেলে মোরেলগঞ্জের বারইখালী গ্রামে সংস্থার পক্ষে সদস্য সংগ্রহ করার সময় এ দুজনকে পুলিশ গ্রেফতার করে।

তারা মোরেলগঞ্জের অতিদরিদ্র জনগোষ্ঠীর লোকদরেকে লোন, গরুসহ বিভিন্ন ধরণের সহযোগিতা দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে নিয়ে সদস্য করছিল।

বারইখালী গ্রামের মো. রফিক তালুকদারকে ৪টি গরু দেওয়ার কথা বলে তার নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে এইচ পি’র ওই দুই মাঠকর্মী। সংস্থাটি খুলনার খালিশপুর এলাকার। যার কোন রেজিষ্ট্রেশন নম্বর নেই।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এইচ পি ফাউন্ডেশনের দুই মাঠকর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। তাদেরকে গ্রেপতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তির নিকট থেকে সদস্য সংগ্রহের ফরম, লিফলেট, নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *