সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
মোরেলগঞ্জে বিধবা নারীকে গলা কেটে হত্যা

মোরেলগঞ্জে বিধবা নারীকে গলা কেটে হত্যা

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে কিছমত জামুয়া গ্রামে এক বিধবা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আম্বিয়া বেগম (৪৫) কিসমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী ছিলেন।নিহত আম্বিয়া বেগমের বাদশা খান নামে ২০ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহজাহান আলী জানান,শুক্রবার দিবাগত রাতে বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার বেলা ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনেরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদে উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্তার পরিদর্শন করা হয়েছে এবং কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *