সংবাদ শিরোনামঃ
শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্য হরিদাসের উপর সন্ত্রাসী হামলায় আটক-১

মুন্সীগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্য হরিদাসের উপর সন্ত্রাসী হামলায় আটক-১

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর হরিদাস সরদারের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও একাধিক মামলার আসামি আকবর আলি পাড়।
হামলার ঘটনাটি ঘটে গত রবিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে উত্তর কদমতলা গ্রামের গ্যারেজ বাজারের জাহাঙ্গীরের মোদির দোকানের সামনে। এজেহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের মোদির দোকানের সামনে হরিদাস হালদার এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে পিছন দিক থেকে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা করেন তার নির্বাচনী এলাকায় হেরে যাওয়া সাবেক মেম্বার আকবর আলী পাড় ও তার দলবল । হামলায় তাকে বেধড়ক মারপিট সহ তার মাথা ফাটিয়ে দেয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আংটি সহ কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

মারাত্মক জখম অবস্থায় স্থানীয় লোকজন মেম্বার হরিদাস কে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তার মাথায় সেলাই সহ চিকিৎসা সেবা প্রদান করেন। বর্তমানে তিনি শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *