সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি

মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি

 বিশেষ প্রতিনিধি : শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন।বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সক্ষমতা জানান দিয়েছে। ইন্টারনেট প্রযুক্তি আমাদের হাতে হাতে। বাড়ি বসেই সরকারি সমস্ত সেবা আপনি পেতে পারেন।তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার হতে পারে না। শেখ হাসিনার সরকার বারবার দরকার। ”
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গত বুধবার (৯ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী মেলার সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন । উপজেলার মর্ডান স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় পৃথক পৃথক প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। মেলায় ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জিল্লাল হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *