সংবাদ শিরোনামঃ
শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান
মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সড়ক দুর্ঘটনায় আহত -৩

মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সড়ক দুর্ঘটনায় আহত -৩

উৎপল মণ্ডল,ভূরুলিয়া(শ্যামনগর) প্রতিনিধি।

মোটরসাইকেল দুর্ঘটনা শিকার হয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ তেজারাত মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার বেলা দুইটার দিকে শ্যামনগর উপজেলার মৌতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে দেয়। তবে অবস্থার অবনতি হতে থাকায় তৎক্ষণাৎ মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আপর ২ জনের মধ্যে ১ জন হলেন শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের আনসার আলী গাজীর পুত্র বিল্লাল হোসেন তিনি ফরিদ মেলামাইন এর ডিলার তার ডান পায়ের হাটুর নিচের হাড় ভেঙে মারাত্মক জখম হয়েছে। আর অপর জন হলেন ফরিদ মেলামাইন এর শ্যামনগর অফিসের কর্মী কলারোয়া উপজেলার দামুদার কাটি গ্রামের শেখ শওকত আলী গাজীর পুত্র শেখ শাহিন হোসেন। তার ডান পায়ে চোট পেয়েছেন। তাদের দুই জনকে সরাসরি সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আহত মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস সহকারি খলিল হোসেন জানান রোববার শ্যামনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সাতক্ষীরা যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *