সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

৫ জুন ২০২৩ তারিখ সোমবার বিকাল ৪:৩০ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স, কারিতাস, সুশীলন এবং সিএনআরএস এর সমন্বিত উদ্যোগে, আকাশলীনা ইকোপার্কের সামনে সচেতনতামূলক আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্যামনগর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদুজ্জামান সাঈদ, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ হেলাল উদ্দিন, সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাসের প্রোগ্রাম অফিসার ডঃ সুমন কুমার মালাকার প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক সামগ্রী বর্জনের স্বপক্ষে জোরালো বক্তব্য রাখেন, যুক্তি স্থাপন করেন এবং সচেতন হওয়ার জন্য আহবান করেন। প্রোগ্রাম শেষে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ট্রলারের মাঝিদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিবেশের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *