সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধিঃ
আলোচনা সভা, হুইলচেয়ার, সেলাই মেশিন ও চেক বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। পরে আর্থ সামজিক উন্নয়নে প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন, ৭ টি হুইল চেয়ার, ৩ টি হেয়ারিং এইড এবং ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্য দিয়ে সম্পদেও রুপান্তরিত করতে হবে। আর এ কাজে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে সমাজের প্রতিটি মানুষকে। তাহলেই সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারবে প্রতিবন্ধীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *