সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
বাগেরহাটে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় নলেজ ফেয়ার অনুষ্ঠিত

বাগেরহাটে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় নলেজ ফেয়ার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হল রুমে শিক্ষার্থীদের নিয়ে ওই নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয় ।

অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে নলেজ ফেয়ারে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন, কুইজ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আব্দুল জব্বার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুল্লাহ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অনুজা মন্ডল, জেলা শিক্ষা অফিসার এস এম ছাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, ব্র্যাকের জেলা প্রতিনিধি এস এম ইদ্রিস আলম, ব্র্যাকের এরিয়া কো- অর্ডিনেটর আরএইচআরএন, মোঃ জিল্লুর রহমান, জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন। নলেজ ফেয়ারে বিতর্ক, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থী অংশে গ্রহণ করে।

বক্তারা বলেন, সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যরো যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগি ভুমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি হলে কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *