সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার  এস এম জগলুল হায়দার এমপি

বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার  এস এম জগলুল হায়দার এমপি

শ‍্যামনগর প্রতিনিধিঃ
 সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন, “বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার।
বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে । স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে।
আজ ১৬ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় আটুলিয়া ইউনিয়নের হেঞ্চি বঙ্গবন্ধু  মাধ্যমিক বিদ্যালয়ে ২১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।”
হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর, ভারপ্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান বিএম ফজল মাহমুদ, উপজেলা মাধ্যমিক অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিনা হাবিবুর রহমান, ছফিরূন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের এস এম কবীর হোসেন, আটুলিয়া ইউপি সদস্য বিএম অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিজয়ী প্রতিযোগী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *