সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
নওয়াঁবেকি গাতিদার কালভাট সংলগ্ন সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

নওয়াঁবেকি গাতিদার কালভাট সংলগ্ন সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার কলবাড়ি থেকে নওয়াঁবেকি যেতে গাতিদার ব্রিজ সংলগ্ন  সড়কের অবস্থা এখন বেহাল। প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে, কোথাও কোথাও ভাঙা ইটের টুকরো আর জমে থাকা পানি যেন দুর্ঘটনার ফাঁদ তৈরি করেছে। এতে যাত্রী ও পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে থাকে, ফলে মোটরসাইকেল, অটোভ্যান ও পিকআপসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
কলবাড়ি বাজারের আব্দুল জলিল সহ কয়েকজন কাঁচা মাল ব্যবসায়ী বলেন, “এই রাস্তাটা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন আমরা মাল আনা নেওয়া করতে যেয়ে পড়তে হচ্ছে মহাবিপাকে। আমরা প্রশাসনের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, এলাকার শিক্ষক জানান, “বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের জন্য এই রাস্তা সবচেয়ে বড় ভোগান্তি। সকাল-বিকেল বৃষ্টির পানি আর কাদা মাড়িয়ে যেতে হয়।”
এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রয়েছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানানো হয়েছে, “রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছে আমরা ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, না হলে নতুন করে প্রস্তাব পাঠানো হবে, অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *