সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
দেবহাটার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে মেডিকেল ক্যাম্প

দেবহাটার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খাতনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রুগি দেখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডাঃ পরিতোষ কুমারর ঘোষ। এছাড়া আরো রুগী দেখেন ডাঃ দিবাকর মুখার্জি, ডাঃ আমিনুর রহমান, ডাঃ শেখ কামরুল হাসান, ডাঃ মিকাইল হোসেন। ক্যাম্পের উপদ্বোধন কালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক কাওসার আলী। দিনব্যাপী এ ক্যাম্পে অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা গ্রহন করেন। এছাড়া বিভিন্ন এলাকার ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *