সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা
দুধ পানের পর ছটফট করতে করতে শিশুর মৃত্যু

দুধ পানের পর ছটফট করতে করতে শিশুর মৃত্যু

উপকূলীয় বার্তা
আপডেট বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গরুর দুধ পান করানোর পর ছটফট করতে করতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আবদুল্লাহ (৩)।

বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ ওই এলাকার দিনমজুর রুহুল আমিনের একমাত্র ছেলে।

 

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে শিশুটিকে তাঁর দাদির কাছে রেখে মাঠে কাজ করতে যান বাবা-মা। দুপুরের সে পরিবারের অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় হঠাৎ করেই মাটিতে পড়ে যায়।

দাদি তাকে কোলে নিয়ে তার বাবা-মাকে ডাকতে থাকেন। এরপর শিশুটির মা বাড়িতে এসে তাকে গরুর দুধ পান করান। এর কিছুক্ষণ পর শিশুটি নিজের গলার দিকে দেখিয়ে ছটফট করতে করতে অচেতন হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিশুটির বাবা রুহুল আমিন বলেন, ‘আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম। সেখানে খবর পাই, ছেলেটা কেমন জানি করছে। দৌড়ে বাড়িতে গিয়ে দেখি, আমার বাবাটা ছটফট করছে। ওর কী হয়েছে আমি কিছুই বুঝতে পারি নাই।’

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসিনুর রহমান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ হায়দার বলেন, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বাবা-মা বাড়িতে না থাকায় পরিবারের লোকজনও পরিষ্কার করে কিছুই বলতে পারছেন না। এ জন্য লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *