সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২
ঝিকরগাছার সাবেক শিক্ষক আব্দুর রশিদ মরনোত্তর দেহ দানের ঘোষণা দিলেন

ঝিকরগাছার সাবেক শিক্ষক আব্দুর রশিদ মরনোত্তর দেহ দানের ঘোষণা দিলেন

উপকূলীয় বার্তাঃ
আপডেট বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
শেয়ার করবেন

মরনোত্তর দেহ দানের ঘোষণা দিলেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সাবেক সহকারী সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ। তিনি মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত হেরমত আলী মোড়ল ও মৃত মোছাঃ রুমিছা খাতুনের স্ত্রী। বর্তমানে তিনি ঝিকরগাছা পৌরসদরের পুরন্দুরপুর সাদ্দামপাড়া গ্রামের বাসিন্দা। ১৯৫৩সালে জন্মগ্রহনের পর ১৯৭১সালে নিজের জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার জন্য ঝাপিয়ে পরেন এবং পরবতীতে প্রায় ৪১বছর শিক্ষাগতা করে ২০২০সালে ‘আইপিডিসি-প্রথম আলো এর আয়োজনে প্রিয় শিক্ষক সম্মাননা পান। তিনি এবার যশোরের বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ের মাধ্যমে ৩শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিটের মাধ্যমে মরনোত্তর দেহ দানের ঘোষণা দিয়েছেন।

মরনোত্তর দেহ দানের ঘোষণা পত্রের সূত্রে জানা যায়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। চিকিৎসা সেবায় মরনোত্তর দেহ দানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মৃত্যুরপর ঝিকরগাছা পৌরসভার যে কোনো স্থানে চলমান রীতি অনুযায়ী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদানের পর, তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মৃত দেহ যশোর মেডিকেল কলেজকে হস্তান্তর করার ঘোষণা করেছেন। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শিক্ষাদান এবং চিকিৎসা শাস্ত্রের উপকরণার্থে বা চিকিৎসার প্রয়োজনে কর্তৃপক্ষ তার দেহ ব্যবহার করতে পারবে। তার এই সিদ্ধান্তের বিষয়ে কাহারো কোন আপত্তি থাকিলে অগ্রাহ্য হইবে। ১৮ অক্টোবর ২০২২ইং তারিখ মঙ্গলবার যশোরের বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ের এ্যাড. জিএম আবু মুছা ও জজ কোর্টের এ্যাড. আবুবকর সিদ্দিকীর উপস্থিতিতে এই এফিডেভিট রেজিস্ট্রি করে নেন। রেজিস্ট্রি নং ৮২৯৭, তারিখ ১৮/১০/২০২২। পরবর্তীতে একই তারিখে তার এফিডেভিটের কপি যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মহিদুর রহমানের নিকট জমা দিয়ে রিসিভ করিয়ে নেন।

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, তিনি আমাদের গর্ব। তিনি দেশের জন্য যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি তার জীবনের বেশিভাগ সময়টা মানুষ তৈরীর কারিগর ছিলেন। এখনও তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটাও শিক্ষার্থীদের জন্য করতে চাইছেন। সারাজীবন তিনি আমাদের নিকট উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেঁচে থাকবেন বলে আমি আশাবাদি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *