সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছৃন গ্রামিণ নারীরা

জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছৃন গ্রামিণ নারীরা

 শ‍্যামনগর প্রতিনিধিঃ
আজ ১৫ অক্টোবর, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। প্রতিবছরের মতো এবার বিশ্বের বিভিন্ন দেশ নানান আয়োজনে দিবসটি পালন করছে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায় বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র সহায়তায় এবং উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে শ্যামনগর উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে  ‘জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীন নারীদের ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এ সময়ে উপকুলীয় জনগোষ্টীরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অর্ন্তভুক্তি চাই, কোন কাজ ছোট নয় নারী পুরুষের সমতা চাই, সমমজুরী নীতিমালা বাস্তবায়ন চাই, বৈষম্য নয় সকল ক্ষেত্রে সমতা চাই, পারিবারিক নারী নির্যাতন বন্ধে নীতিমালা বাস্তবায়ন চাই, ছেলে হোক মেয়ে হোক সবার খাবর একই হোক, গনপরিবহনে নারীদের আসন নিশ্চিত চাই,স্বাস্থ্য ঝুঁকি কমাতে লবন পানি মুক্ত কাজ চাই প্রভৃতি স্লোগান দেন।
মানববন্ধন কর্মসূচিতে জলবায়ু সংকটে গ্রামীন নারীর ক্ষতিপুরনের দাবি তুলে বক্তব্য রাখেন, জয়াখালী নারী সংগঠনের সভানেত্রী নাজমুননাহার, কালমেঘা নারী   উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অাকবর কবীর, কালমেঘা নারী সংগঠনের সভানেত্রী বনশ্রী, জেলে নারী কোহিনুর, বনজীবী শেফালী বেগম, কৃষানী অল্পনা রানী মিস্ত্রি, সুজাতা রানী,  জয়িতা প্রতিবন্ধী সংগঠনের অস্টমী মালো, কৃষক নেতা সিরাজুল ইসলাম,  কোস্টাল ইয়থ নেটওয়ার্কের রাইসুল, শম্পা রানী, ভুরুলিয়া ইউপি সদস্যা কুলসুম বেগম সহ প্রমুখ।
তারা বলেন যে, ‘আমরা নারী আমরাই পারি। বর্তমান সময়ে দেশের বিভিন্ন  ক্ষেত্রে নারীরা পদার্পন থাকলেও। বাস্তবিক্ষ পক্ষে নারীরা এখন অনেক পিছিয়ে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন নারী যে কিভ’মিকা রাখে তার হিসাব কেউ রাখে না। আমরা নারীরা আমাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্টা করতে চাই। প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায় পবির্তন হচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ও ভোগান্তির স্বীকার আমরা নারীরা। এখানে পানি থেকে শুরু করে খাদ্য সংগ্রহ পর্যস্ত প্রতিটি পর্যায়ে থাকছে নারীর বৈষম্য। দুর্য়োগের মাঝে টিকে থাকার জন্য তৈরি হচ্ছে নানান অবকাঠামো সেখানেই নারীকে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা চাই দুর্যোগের আশ্রয়ন কেন্দ্র, ইউনিয়ন পরিসদ, হাসপাতালে সকল ক্ষেত্রে হাইজিন ও ফিড কর্নার, সকল স্থানে নারী বান্ধব টয়লেট। এলাকাতে যেমন বাড়ছে সুপেয় পানির সংকট, তেমনি কমছে প্রাণবৈচিত্র্য। তৈরি হচ্ছে খাদ্য সংকট । বাড়ছে কর্মহীনতা এবং বাস্তভিটা বিচ্ছিন্ন জনগোষ্টীর সংখ্যা। আমরা উপকুলীয় নারীরা আমাদের অধিকার প্রতিষ্টা, আমাদের কাজের স্বীকৃতি সহ জলবায়ু সংকটের কারণে যে ক্ষতির স্বীকার হচ্ছি সেই ক্ষতিপুরনের দাবি জানাচ্ছি উন্নতদেশ গুলোর নিকট। সাথে গৃহস্থালী কাজে নারীর অবদানকে জাতীয় অর্থনীতিতে স্বীকৃতি জানান নীতিনির্ধারকদের কাছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *