সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ

চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৫:
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক শামীম আহসান এর তৎপরতা ও মানবিক উদ্যোগে সাংবাদিকেের হারানো মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহল ও সচেতন মহলে পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

জানা যায়, জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার ও জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আজম খাঁন একটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক।
সম্প্রতি চলার পথে গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ একটি স্মার্টফোন হারিয়ে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোয়ালখালী থানায় জানালে, ওসি সাহেব বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম গঠন করে অনুসন্ধান শুরু করেন।

অল্প সময়ের মধ্যেই মোবাইলটি শনাক্ত করে উদ্ধার করা হয় এবং সাংবাদিক আজম খাঁনের হাতে হস্তান্তর করা হয়। ফোনে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অফিসিয়াল তথ্য ও ব্যক্তিগত কনটেন্ট থাকায় সাংবাদিকটি ফোন ফিরে পেয়ে দারুণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকের ভাষায়, “এই ঘটনায় বোয়ালখালী থানার ওসি সাহেব শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, বরং একজন দায়িত্বশীল অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন। এটাই ‘জনতার পুলিশ’।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *