আল-হুদা মালী গাবুরা শ্যামনগর থেকে : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫ টার সময় ইউনিয়ন পরিষদের হাজী সোহরাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্যামনগর উপজেলা বিএনপি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব জি.এম মাছুদুল আলম।
সভায় বক্তব্য দেন, শ্যামনগর উপজেলা বিএনপি ও সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি, আলহাজ্ব সোলায়মান কবির, সদস্য সচিব, শ্যামনগর উপজেলা বিএনপি ও সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি,এ্যাড. আশেক ইলাহী মুন্না, সদস্য আলহাজ্ব মাস্টার আবদুল ওয়াহেদ।
সভয় উপস্থিত ছিলেন,যুগ্ম আহবায়ক, অধ্যাপক আবু সহিদ, মো: আমজাদুল ইসলাম, গাজী শহীদুজ্জামান, গাজী শাহালম, সদস্য, আহ্বায়ক কমিটি নুরুজজাম, আহ্বায়ক, যুবদল শাফকুিল ইসলাম (দুলু), আহ্বায়ক,জেলা কৃষকদল সালাউদ্দীন (লিটন)।
আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন বিএনপি’র মোঃ শরিফুল ইসলাম ঘোরামী, আইয়ুব (আনসারী) শরিফুজ্জামান, খায়রুল ইসলাম (মিলন), গাবুরা সভানেত্রী মোছাঃ মিলি আক্তার, মাহমুদ এলাহী, ইমরান হোসেন, কবিরুল ইসলাম, ও গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক,ও সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় গাবুরা ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামীতে যেকোনো নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেখ খালিদ হোসেন।
Leave a Reply