সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
গাবুরায় ব্রতীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

গাবুরায় ব্রতীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

 শ‍্যামনগর প্রতিনিধি।
শ্যামনগরের গাবুরায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) গাবুরার ৯নং সোরা আহমাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত  ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে নিয়মিত এ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসার জন্য গাবুরার ৯নং সোরা গ্রামের বিভিন্ন বয়সের ১২৫ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদানের পাশাপাশি দুস্থ্য রোগীদের বিনামূল্যে ডায়বেটিসও পরীক্ষা করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে রোগী দেখেন ডাঃ নাজমুল হুদা (এমবিবিএস, বিসিএস, স্বাস্থ্য. শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে)।
উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী ডাঃ সামিয়া, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র গাবুরা ইউনিয়ন সুপারভাইজার মনিরুল ইসলাম, সিনিয়র অ্যানিমেটর আবু তালেব সাগর সহ ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সেচ্ছাসেবকগন।
দ্বীপ ইউনিয়ন গাবুরার যোগাযোগ ব্যবস্থা চরম খারাপ থাকায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রবাসী দাতব্য সংস্থা “নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি” নাবিক এর আর্থিক সহযোগিতায় গর্ভবতী নারী, প্রসুতি মা ও শিশুসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাবুরা ডুমুরিয়া বাজারে একটি স্থল ক্লিনিক ও দ্বীপ ইউনিয়ন গাবুরার নদীতে একটি ভাসমান নৌযানের মাধ্যমে ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করে আসছেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।
ছবির ক‍্যাপশন
ব্রতীর স্বাস্থ্য সহকারী সামিয়া রশিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *