সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায় প্রমুখ। সভায় কয়রার সার্বিক আইনশৃংখলা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। মাসিক সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ কমটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মহান ভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *