সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততি সভা

কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততি সভা

মাসুদ পারভেজঃ
আগামী ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. গোলাম মোস্তফা, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডারা আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যাম ফেরদৌস মোড়ল, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভা থেকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *