সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
কালিগঞ্জে দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা

কালিগঞ্জে দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় আল- ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রাক্তন ছাত্র, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু তৈয়েব মুহা. হাছান ছাবীর। প্রধান আলোচক ছিলেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান গাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আকিবুল হাসান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা আব্দুস ছালাম ও অধ্যাপক এস. এম. হারুন উর রশীদ।অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।প্রাক্তন ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত আল-ইহসান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, জনকল্যাণমূলক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজে ধর্মীয় চেতনা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে কাজ করছে।অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রাসূল (সাঃ), ইসলামিক সংগীত, উপস্থিত বক্তৃতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে নবীজির (সাঃ) জীবনী থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন“ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর সত্য, ন্যায় ও দয়ার শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পুরো এলাকায় এক আনন্দঘন ও ধর্মীয় আবহ সৃষ্টি করে। প্রচুর মুসল্লি, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *